Like Box


Wednesday, May 13, 2020

খলিফা হারুনুর রশীদ ও এক নাস্তিকের গল্প

একবার খলিফা হারুনুর রশীদের নিকট এক নাস্তিক এসে বললেন যে, "আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমান করে দেব যে এই পৃথিবীর কোন স্রষ্টা নেই।এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে।"খলিফা হারুনুর রশীদ কিছুক্ষন ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন।ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে, তিনি আগামীকাল যোহরের সময় আসবেন, খলিফার প্রাসাদে নামায পড়ে তারপর বির্তকে অংশ নেবেন।

পরদিন যোহরের নামাযের সময় খলিফা, তার সভাসদবর্গ ওনাস্তিকটি অপেক্ষা করতে লাগল। কিন্তু যোহরের নামায তো দূরের কথা আসর শেষ হয়ে গেল তিনি মাগরীবের নামাযের সময় আসলেন।নাস্তিকটি তাঁর কাছে এত দেরীতে আসার কারন জানতে চাইল।

তিনি বললেন, "আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি খলীফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোন নৌকা নেই। অনেকক্ষন অপেক্ষা করেও কোন নৌকা পেলাম না। সহসা আমি দেখলাম একটি গাছ আপনা-আপনি উপড়ে পড়ল। তারপর সেটি নিজ থেকেই তক্তায় পরিনত হল। তারপরএটি নিজে নিজে একটি নৌকায় পরিনত হল। অত:পর আমি এটায় চড়ে বসলাম। নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌছিয়ে দিল।

নাস্তিকটি একথা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর বলল, "ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাজাখুরি গল্প বিশ্বাস করব ? একটা গাছ আপনা থেকে নৌকায় পরিনত হবে এটা কি করে সম্ভব?"

ইমাম আবু হানিফা বললেন, "ওহে নাস্তিক সাহেব! একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিনত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র- সূর্য-নক্ষত্র আপনা-আপনি তৈরী হতে এবং চালু থাকতে পারে ?" নাস্তিকটি লা-জওয়াব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল। খলিফা হারুনুর রশীদ তাঁর তাৎক্ষনিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেব কে সসম্মানে বিদায় দিলেন। সুবহানাল্লাহ

No comments:

Post a Comment

Powered by Blogger.

Facebook


Blog Archive

Videos

3/Food/recent-videos

Technology

3/Technology/small-col-left

Sports

3/Sports/small-col-right

Fashion

3/Fashion/big-col-right

FOOD MATTERS

TRAVEL GUIDES

Text Widget


Sample Text

17/05/2020

Tags

Photos

Photos
Islamic

Categories

Advertisement


Labels

Featured recent অন্তর মরে যাওয়ার দশ কারণ আগুনও যাকে পুড়েনি আতর বিক্রেতার মেয়ের ঘটনা আল্লাহ বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতর জিনিস দান করেন আল্লাহর একশ’ ভাগের একভাগ রহমত জগৎবাসীর জন্য ইসলামের অতুলনীয় আদর্শ ঈমানদার মানুষ ফেরেশতার চেয়ে উত্তম উমর (রা.)-এর শাসনামলের গুরুত্বপূর্ণ একটি শিক্ষনীয় ঘটনা এক আলেম আর তার স্ত্রী এক মাদরাসার ছাত্র এক যুবকের গল্প একজন মাতাল ব্যক্তির বেহেশতে যাওয়ার গল্প একটি চিঠি ও নদীর গল্প খলিফা উমর (রা:)-এর মোমবাতি নেভানোর শিক্ষণীয় কাহিনী খলিফা হারুনুর রশীদ ও এক নাস্তিকের গল্প গুহা থেকে মুক্তি ফেল তিন যুবক চাওয়া ও পাওয়া অনুযায়ী প্রতিদান জীবনের সবচেয়ে সুখের মূহুর্ত তারপর মিষ্টি খেতে নিষেধ করেছেন! নবী (স.) যেভাবে দান করতেন নবীজি আগে মিষ্টি খাওয়া ছেড়েছেন নবীজির ঘরে মেহমানের খেদমত বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং মাস্তান যুবক মহানবী ও জিব্রাইল (আঃ) এর-কথোপকথন মহানবীকে (সা:) অপরিচিত ব্যক্তির কয়েকটি প্রশ্ন মায়ের শেষ ইচ্ছা মুহাম্মদের (সা.) যে কথায় কাঁপলো আবু জাহেল যা আছে ততটুকুতে সন্তুস্ট থাকতে হবে যে কারণে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ (সা.) রুটি চোরের পরিনতি শয়তানদের দরবারে কথোপকথন শিক্ষনীয় ঘটনা হযরত ইব্রাহিম (আঃ) এর শ্রমজীবি সাহাবিদের গল্প সব কিছুই কোন একটি কারণেই ঘটে সিপাহসালার হযরত উমার (রাঃ) এর শাসন আমলের একটি গল্প

Pages

Recent Story

Featured News

Back To Top