Like Box


Thursday, May 14, 2020

বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং মাস্তান যুবক

বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় এক মাস্তান যুবক হঠাত একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমত তাকে বিরক্ত করতে থাকে।

একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা!! আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি। তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি?? মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন।

রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও!! তবে একটা শর্তে, শর্তটা হলঃ "যদি যুবক একটানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে"।

পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি?

মহিলা বললেন একটি শর্ত আছেঃ যদি তুমি শর্ত পূরণ করতে পার তবে আমি রাজি। তখন যুবক বলল কি শর্ত?? মহিলা বলল শর্তটি হচ্ছেঃ "বিরতি না দিয়ে একটানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে"।

যুবক বলল, এটাতো সহজ শর্ত এরচেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম।

যুবক পরদিন ওযু করে সুন্দর পোশাক পড়ে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন, "হে আল্লাহ! এক

পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি।"
যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে, ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আছর, এরপর মাগরিব, এরপর এশা। কোন বিরতি নেই।
অতঃপর এভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার
হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে ওঠলো এবং বলল, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্ধকারে ছিলাম আল্লাহপাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন।

আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, "হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিওনা এবং তুমি আমাদের করুনা দান কর, তুমিই মহাদাতা অসীম করুনার আধাঁর"।

সূরাঃ আল-ইমরান , আয়াতঃ ৮
"যথাযথ ভাবে সালাত আদায় কর, নিশ্চয় সালাত
অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরনই সর্বশেষ্ঠ। তোমরা যা কর তা আল্লাহ অবগত"।
সূরাঃ আনকাবুত, আয়াতঃ ৪৫।
হে আল্লাহর বান্দাহ মুসলিম ভাই ও বোনেরা আসুন না পাঁচ ওয়াক্ত নামাজে মগ্ন হই নিশ্চয়ই আল্লাহ মালিক সবাইকে সঠিক দিকটি দেখাবেন।

No comments:

Post a Comment

Powered by Blogger.

Facebook


Blog Archive

Videos

3/Food/recent-videos

Technology

3/Technology/small-col-left

Sports

3/Sports/small-col-right

Fashion

3/Fashion/big-col-right

FOOD MATTERS

TRAVEL GUIDES

Text Widget


Sample Text

17/05/2020

Tags

Photos

Photos
Islamic

Categories

Advertisement


Labels

Featured recent অন্তর মরে যাওয়ার দশ কারণ আগুনও যাকে পুড়েনি আতর বিক্রেতার মেয়ের ঘটনা আল্লাহ বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতর জিনিস দান করেন আল্লাহর একশ’ ভাগের একভাগ রহমত জগৎবাসীর জন্য ইসলামের অতুলনীয় আদর্শ ঈমানদার মানুষ ফেরেশতার চেয়ে উত্তম উমর (রা.)-এর শাসনামলের গুরুত্বপূর্ণ একটি শিক্ষনীয় ঘটনা এক আলেম আর তার স্ত্রী এক মাদরাসার ছাত্র এক যুবকের গল্প একজন মাতাল ব্যক্তির বেহেশতে যাওয়ার গল্প একটি চিঠি ও নদীর গল্প খলিফা উমর (রা:)-এর মোমবাতি নেভানোর শিক্ষণীয় কাহিনী খলিফা হারুনুর রশীদ ও এক নাস্তিকের গল্প গুহা থেকে মুক্তি ফেল তিন যুবক চাওয়া ও পাওয়া অনুযায়ী প্রতিদান জীবনের সবচেয়ে সুখের মূহুর্ত তারপর মিষ্টি খেতে নিষেধ করেছেন! নবী (স.) যেভাবে দান করতেন নবীজি আগে মিষ্টি খাওয়া ছেড়েছেন নবীজির ঘরে মেহমানের খেদমত বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং মাস্তান যুবক মহানবী ও জিব্রাইল (আঃ) এর-কথোপকথন মহানবীকে (সা:) অপরিচিত ব্যক্তির কয়েকটি প্রশ্ন মায়ের শেষ ইচ্ছা মুহাম্মদের (সা.) যে কথায় কাঁপলো আবু জাহেল যা আছে ততটুকুতে সন্তুস্ট থাকতে হবে যে কারণে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ (সা.) রুটি চোরের পরিনতি শয়তানদের দরবারে কথোপকথন শিক্ষনীয় ঘটনা হযরত ইব্রাহিম (আঃ) এর শ্রমজীবি সাহাবিদের গল্প সব কিছুই কোন একটি কারণেই ঘটে সিপাহসালার হযরত উমার (রাঃ) এর শাসন আমলের একটি গল্প

Pages

Popular Feed

Recent Story

Featured News

Back To Top